মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সংবাদদাতা / ২৯৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শাহাদাত হোসেন রাসেল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত লুৎফুন্নাহার রোমানা (৪০) আজ সোমবার (৪ই মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় মারা যান।

রামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মারজাহান আক্তার পাখি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আলী রোড় এর আবু নাছেরের স্ত্রী লুৎফুন্নাহার রোমানা আজ সোমবার বেলা ১২ টায় ভারি বৃষ্টিপাত শুরু হলে গরু আনতে বাড়ির দক্ষিণে পাশ্বে জমিনে যান,গরু নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তার ওপর পৌঁছালে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে গৃহবধূ নিহত হওয়ার কথা জানতে পেরেছি,  প্রাথমিকভাবে তার পরিবারকে আমরা কিছু সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তারা যদি সহযোগিতার আবেদন করেন সরকারিভাবে তার পরিবারকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]