শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

পরিবার কল্যান পরিদর্শিকা (FWV) পদে নিয়োগ বাতিলের নোটিশ বাতিল করে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করে পরীক্ষার্থীরা

সংবাদদাতা / ২২০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

আলো নিজস্ব নিউজ।

০৪/০২/২০২৪ রবিবার ২৪ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীনে পরিবার কল্যান পরিদর্শিকা (FWV) পদে নিয়োগ বাতিলের নোটিশ বাতিল করে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০২০ চাকুরী প্রত্যাশী ফোরাম পরীক্ষারগণ।

মানববন্ধনে পরীক্ষার্থীরা বলেন যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যান পরিদর্শিকা পদে গত ১০ মার্চ, ২০২০ইং তারিখে ১০৮০ জন প্রশিক্ষনার্থী মনোনয়নের বিজ্ঞপ্তি জারি করে।
দীর্ঘ ৩ বছর পর গত ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ সালে লিখিত পরীক্ষা গ্রহন করেন। ৩ মাস পরে ১১ই মে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর  মৌখিক পরীক্ষার জন্য ২৫ সদস্য বিশিষ্ট ৫টি বোর্ডের নতুন কমিটি গঠন করে ২৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত তারা স্বচ্ছতার সাথে মৌখিক পরীক্ষা গ্রহন করেন।
কিন্তু  অদৃশ্য কারণে দীর্ঘ ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নাই ।
এর মাঝে আমরা ৫ বার মানববন্ধন করেছি।


আমাদের সার্কুলারে মাতৃত্ব নিয়ে যে শর্ত ছিল সেটা বাতিল করেন এবং আমাদের ফলাফল প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেন।
কিন্তু হঠাৎ করে অদৃশ্য  কারণে গত ১৪ জানুয়ারি নিয়োগটি বাতিল করেন। এবং লিখিত পরীক্ষায় অনিয়মের হয়েছে  অভিযোগে করে তা বাতিল করেণ।
এতেনআমরা বিস্মিত হই । বিভিন্ন মহলের কাছে প্রশ্ন জাগে লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ ১০  মাস পরে অনিয়মের আলামত কোথায় থেকে পেলো?
আমারা মনে করি এই আদেশটি সঠিক হয়নি তাই ,  গত ২১ জানুয়ারি তারিখ আমরা জাতীয় প্রেসক্লাবে আমরা  সংবাদ সম্মেলন করি এবং পাশাপাশি  হাইকোর্টে একটি রিট করি। রিটে , ১৪/০১/২০২৪ইং তারিখের সংযোজিত মেমোর অপারেশনটির তারিখ থেকে ৬ মাসের জন্য স্থগিত রাখার জন্য বিজ্ঞ আদালত  আদালত  নির্দেশ প্রদান করেন। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হক।
আমরা মানববন্ধ থেকে ৭৬২১ জনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী/স্বাস্থ্য-শিক্ষা সচিব ও মহাপরিচালক মহোদয়ের কাছে আমাদের একান্ত দাবী ও বিনীত অনুরোধ জানাই এই ফলাফল বাতিল এবং  নোটিশটি প্রত্যাহার করে খুব শীঘ্রই চূড়ান্ত ফলাফল প্রকাশে করে। ৭৬২১ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ জীবন যেন নষ্ট না হয় খেয়াল রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]