মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা / ১৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

জরিমানায় দণ্ডিত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]