মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় সচেতনতামূলক আয়োজন

সংবাদদাতা / ১৬৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

আবু রায়হান,

স্টাফ রিপোর্টার-

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা ফরেস্ট স্টেশনের ফরেস্টার তানভির হাসান ইমরান।

আলোচনা সভার আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন বিভাগীয় কর্মকর্তা এবং বিটিআরটি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুন্দরবনের বাঘ শুধুমাত্র বন রক্ষাকারীই নয়, এটি জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার প্রতীক। বাঘ রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই বার্তা ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]