বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানে প্রতিবাদে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিক্ষোভ ও মানববন্ধন হরিশংকরপুরে চেয়ারম্যান প্রার্থী আলম মন্ডলের গণসংযোগ জোরদার, এলাকায় ব্যাপক সাড়া ১২ নং দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম আকতার মুকুল, এলাকায় ব্যাপক সাড়া মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার Robot Wife: A New Technology of Love, or an Alternative to Family Bonds?* —– **Professor M. A. Barnik রোবট বউ: ভালোবাসার নতুন প্রযুক্তি, নাকি পারিবারিক বন্ধনের বিকল্প?* —– **অধ্যাপক এম এ বার্ণিক নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ – শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার মজুরি বোর্ডের প্রথম সভা শেষে বলেন । মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার ড.আবদুল আল-সাইদ: আমেরিকার প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে* —- *অধ্যাপক এম এ বার্ণিক Dr El-Sayed: On the Path to Becoming America’s First Muslim Senator* —- *Professor M. A. Barnik

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানে প্রতিবাদে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদদাতা / ১৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড শহরের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরাও অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড- নারায়ণগঞ্জ জেলার ব্যানারে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, জেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম, পাইকপাড়া ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহমেদ, সদর কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সফর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম তোতা, নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সহ নারায়ণগঞ্জ জেলা, সদর উপজেলা ও বন্দর উপজেলা ইউনিট কমান্ডের আরো অনেক বীর মুক্তিযোদ্ধারা।

উক্ত কর্মসূচিতে নিজস্ব ব্যানারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম -নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, মনোয়ার খান রাজীব, স্বপন মাহমুদ রায়হান, রাশেদুল ইসলাম, মোঃ শাকিল হোসেন, মোঃ সোহেল সহ প্রমুখ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ।

উপস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা, সদর উপজেলা ও বন্দর উপজেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, জীবনবাজি রেখে দেশের মানচিত্র এনে দিয়েছেন। সেখানে এই স্বাধীন দেশে সম্প্রতি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর স্বাধীনতা বিরোধী জামাত- শিবির উদ্দেশ্য প্রণোদিতভাবে তার জানাজা ও দাফনে বাধা প্রদান করে আরো একবার দেশ বিরোধী অপরাধের পুনরাবৃত্তি করার ধৃষ্টতা প্রকাশ করেছে, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এক হলে, কোন অপশক্তি তাদের রুখতে পারবে না। ১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সাথে এখন সহযোগী আছে এই প্রজন্মের দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী জুলাই’২৪ এর প্রজন্ম আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ড।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধারা একটি জাতির সূচনা ইতিহাস, আর তাই বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা কোনোভাবেই আমরা জুলাই’২৪ এর প্রজন্ম মানতে পারি না। প্রতিহিংসার রাজনীতি, ধর্ম ও মুক্তিযোদ্ধা নিয়ে রাজনীতি, ট্যাগিং এর রাজনৈতিক চর্চা আমরা চাই না। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চলমান দেশগড়ার অদম্য কার্যক্রমকে ব্যাহত করতে যে কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা ও সকল গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সদা জাগ্রত আছি, থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]