বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম
হরিশংকরপুরে চেয়ারম্যান প্রার্থী আলম মন্ডলের গণসংযোগ জোরদার, এলাকায় ব্যাপক সাড়া ১২ নং দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম আকতার মুকুল, এলাকায় ব্যাপক সাড়া মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার Robot Wife: A New Technology of Love, or an Alternative to Family Bonds?* —– **Professor M. A. Barnik রোবট বউ: ভালোবাসার নতুন প্রযুক্তি, নাকি পারিবারিক বন্ধনের বিকল্প?* —– **অধ্যাপক এম এ বার্ণিক নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ – শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার মজুরি বোর্ডের প্রথম সভা শেষে বলেন । মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার ড.আবদুল আল-সাইদ: আমেরিকার প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে* —- *অধ্যাপক এম এ বার্ণিক Dr El-Sayed: On the Path to Becoming America’s First Muslim Senator* —- *Professor M. A. Barnik Bangladesh’s Interests in the India–Japan Equation: A Japanese Media Perspective* *— Professor M. A. Barnik

নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ – শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার মজুরি বোর্ডের প্রথম সভা শেষে বলেন ।

সংবাদদাতা / ২৪ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

মো: তৌফিকুর রহমান রাজীব,
পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘ প্রতীক্ষিত ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রথম দফার বৈঠকে ঐকমত্য হয়েছে যে, নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর করা হবে। তবে শ্রমিকেরা এই নতুন হারে বেতন হাতে পাবেন আগামী বছরের জানুয়ারি মাস থেকে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দুই পক্ষের প্রতিনিধিরাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, “নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকেরা জানুয়ারি মাস থেকে সেই অনুযায়ী বেতন পাবেন।”
একই তথ্য নিশ্চিত করে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, “নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন হারে বেতন পাবেন।”
উল্লেখ্য, দেশের অর্থনীতি ও পোশাক খাতের প্রাণশক্তি এই শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী মজুরি কাঠামো চূড়ান্ত করতে কাজ করছে নিম্নতম মজুরি বোর্ড। সংশ্লিষ্টরা আশা করছেন, শ্রমিক ও মালিকপক্ষের এই পারস্পরিক সমঝোতা পোশাক শিল্পে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]