মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ভইরা দে গ্যাংয়ের প্রধান আশিক গ্রেপ্তার

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫

রাজধানীর কাফরুলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের প্রধান আশিককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কাফরুল থানাধীন সেকশন-১৩, ব্লক-বি এলাকার একটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আশিক ভবনের ৭ তলা থেকে পাইপ বেয়ে এবং এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হলে আশিককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আশিক রাজধানীর পল্লবী এলাকায় ‘ভইরা দে গ্রুপ’ নামে কুখ্যাত কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত।

অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, আশিক একটি ছাদে দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিচ্ছে; যা তার অপরাধী পরিচয়ের আরও প্রমাণ বহন করে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]