শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাবির ভর্তি পরীক্ষায় চার শ্রেণির কোটায় সংরক্ষিত ৮ শতাংশ আসন

ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত 

সংবাদদাতা / ২৪ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কিছু মানুষ অমরত্ব লাভ করেছেন মানবতার কল্যাণে কাজ করে। কারণ তারা আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গোটা জগৎ নিয়েই ভেবেছেন। সে আলোকেই স্ব-স্ব ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কীর্তিমান হয়েছেন। তাই পৃথিবী থেকে চলে গেলেও সব সময় মানুষের অন্তরের মনিকোঠায় রয়েছেন তারা। এমনই একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ। বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বৈপ্লবিক ধারার প্রবর্তন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই মহান শিক্ষাবিদ ও ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে তাঁর স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ।

মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মলি ধর   এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ।

বক্তারা আরও বলেন, নিজের জীবনের চাওয়া-পাওয়াকে তুচ্ছ জ্ঞান করে মানবতার পক্ষে কাজ করেছেন ভাষা সৈনিক অজিত কুমার গুহ। তিনি সুনাগরিক তৈরিতে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখতেন।

তাই তাঁর মৃত্যুর পর শুভাকাঙ্ক্ষীরা কুমিল্লায় তার নামে প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। যা কুমিল্লা অঞ্চলে প্রায় পাঁচ দশক ধরে আলো ছড়াচ্ছে। এখানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চকিত করছে কুমিল্লার নাম। শুধু তাই নয় অজিত গুহের সম্পত্তিও ব্যবহৃত হচ্ছে শিক্ষা ও মানবকল্যাণে। তাই অধ্যাপক অজিত গুহ’র মতো ব্যক্তিত্বদের মূল্যায়নে কার্পণ্যতা কাম্য নয় বলে তারা মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]