শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার কর্মকান্ডে ক্ষুব্ধ এলাকাবাসী

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

এক সময়ের ভূমিদস্যু ও প্রতারক ১ নং গোদাগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টু মাস্টার এখনো ধরাছোঁয়ার বাইরে। পতিত সরকারের আমলে ভূমি দখল, চাকরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার মত অপরাধ করেও আইনের আওতায় আসেননি তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বলছেন, সেন্টু মাস্টার আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করেও কিভাবে প্রকাশ্যে চলাফেরা করে? সে তার পদের ক্ষমতায় বিগত সরকারের নির্বাচনে ভিন্ন মতের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। তারা নিজের ইচ্ছামত নির্বাচন করেছেন। নিজেদের প্রার্থীকে ভোট ছাড়ায় বিজয়ী ঘোষণা করেছেন।

গোদাগাড়ী ১ নং ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টু মাস্টার আইহাই বালিকাপাড়ার মুনসুর আলীর ছেলে। তিনি কাকনহাট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক। বিগত সরকারের আমলে তিনি স্কুলে ক্লাশ না করিয়েও বেতন ভাতা তুলেছেন মর্মেও অভিযোগ রয়েছে।

এত অভিযোগের পরও কিভাবে বহাল তবিয়তে থাকেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। প্রশাসনের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এলাকাবাসী আরও বলেন, সেন্টু মাস্টার আইনি জটিলতা থেকে বাঁচতে সরকার পতনের পর চলাফেরায় পরিবর্তন এনেছেন। আগের মত ভয়ংকর রুপে না থেকে জনগণের সাথে মেশার চেষ্টা করছেন। মামলা থেকে বাঁচতেই রুপ পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন অনেকেই।

সভাপতি সেন্টু মাস্টার বলেন, আমি এখন আওয়ামী লীগের সাথে নাই। আমি পদত্যাগ করেছি গত ৬ ই জুলাই। আমি আর আওয়ামী লীগে থাকবো না।আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]