শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩

সংবাদদাতা / ৭৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি।।

ভোলার দৌলতখান উপজেলার ১ নং মদনপুর ইউনিয়নের চরে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ জন ডাকাত বাহিনীর সদস্যকে আটক করেছে ভোলা দখিন জোন কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের চরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সকলেই ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরের বাসিন্দা।

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বাংলাদেশ কোস্টগার্ড ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ ৩ জন কুখ্যাত ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাত বাহিনীর সদস্যর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে বলে জানান কোস্টগার্ড অপারেশন টিম মোঃ সিয়াম- উল- হক লেফটেন্যান্ট কমান্ডার বি এন মিডিয়া কর্মকর্তা ।

কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]