মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মডেল মসজিদ উদ্বোধন মোরেলগঞ্জে

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অর্ন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপরিচালক মো. জাকির হোসেন।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট মো. মমিনুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মে. বদরুদ্দোজা। ফলক উম্মোচন শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসারে ২০২৩-২০২৫ সালে মোরেলগঞ্জ পৌর সদর নব্বইরশী বাসস্টান্ডের পাশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়।
‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনতলা এই ভবনটি নির্মিত হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর এ মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করেছে। স্থাপনাটির তিন ধাপে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। চলতি মাসে মোরেলগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশে মোট ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করার কথা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]