শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের সাব- রেজিষ্ট্রার আইরিন রহমান সনি’র বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার নির্বাচিত ৮ ইউনিয়নের চেয়ারম্যানণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মহা পরিদর্শক, নিবন্ধন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া চেয়ারম্যানগণ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, মাগুরা জেলা প্রশাসক, মাগুরা জেলা রেজিষ্ট্রার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার, মাগুরা প্রেসক্লাব ও শ্রীপুর প্রেসক্লাব অনুলিপি প্রেরণ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি দীর্ঘদিন যাবত স্বেচ্ছাচারিতা, দলিল লেখকদের সাথে অসদাচরণ, জমি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খারাপ আচরণ ও হয়রানি মূলক কাজ করে আসছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি চেয়ারম্যানদের সাথে অসদাচরণ করেন। তাঁর এহেন ব্যবহারে তাঁরা মর্মাহত ও ব্যথিত। তাঁর জন্মস্থান গোপালগঞ্জ হওয়ায় অতি দাম্ভিকতার সাথে বিভিন্ন সময় দলিল রেজিষ্ট্রি কার্যক্রম থেকে বিরত থাকেন।

 

এছাড়া অভিযোগ সূত্রে আরও জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি নিয়মিত অফিস করেন না, তাঁর অধিনস্থ কর্মচারীদের মাধ্যমে তিনি ঘুষ গ্রহন করে থাকেন, তাঁর জন্মস্থান গোপালগঞ্জ এবং বিএনপি বিদ্বেষী হওয়ায় তিনি বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনসহ অধিকাংশ দলিল লেখকদের সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া তিনি কবলা, হেবার ঘোষণা, দানের ঘোষণা ছাড়া অন্য কোন দলিল করেন না। যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ বিষয়ে জানতে সাব-রেজিষ্ট্রার আইরিন নাহার সনি’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

মোঃসাইফুল্লাহ, মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]