মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ আহত- ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট!

সংবাদদাতা / ১৯৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরা শ্রীপুরের সব্দালপুর নোহাটা এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এ সর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এ সময় অন্তত ৬ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল আহম্মেদ বাবু এবং একই গ্রামের আনিচুর রহমান কনকের সাথে সামাজিক দল করে আসছিল। কিন্তু সম্প্রতি সোহেল আহম্মেদ বাবু আনিচুর রহমান কনকের সাথে সামাজিক দল থেকে বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

এরই জের ধরে গতকাল সকালে সোহেল আহম্মেদ বাবু গ্রুপের লোকজন মনিকুলের দোকানের সামনে আনিচুর রহমান কনক গ্রুপের আলিম শেখ (৩৫), মহসিন মোল্যা (৪৫) এবং সুজন মল্লিক (৪২) কে মারধর করে। এ সংবাদ জানাজানি হলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সোহেল আহম্মেদ বাবু গ্রুপের আলম (৪৫), নাবিল (২৫) এবং সজল মৃধা (৪৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় বাবু গ্রুপের মনিরুল মৃধা, রবিউল মৃধাসহ উভয় গ্রুপের অন্তত ৬ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

০২ নভেম্বর রবিবার বিকেলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত কোনো আটক নেই,কেহ মামলা করতেও আসে নাই।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ০২/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]