বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন সঞ্জয় রায় চৌধুরী, মাসুম বিল্লাহ কলিন্স, শেখ ইলিয়াস মিথুন, এস আলম তুহিন, হেলাল হোসেনসহ অন্যরা। এতে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর স্মৃতি, আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে মাগুরা ঢাকা রোড-সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা প্রেসক্লাবের সদস্যরা।
তারিখ০৫/৮/২০২৬ইং