সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় ‘প্রেমের সম্পর্ক’ দেখিয়ে বহিষ্কার — প্রতিবাদে সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের বিক্ষোভ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী রূপনগরে ওয়াহিদ আকনের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাবতলীতে ট্রাফিক পুলিশের পাক্ষিক ‘হেলথ ক্যাম্প’ নজরুলের কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে মাগুরায় -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাজেট ২০২৬: একটি নিরপেক্ষ বিশ্লেষণ* *——অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় জেলা কারাগারের সামনে গাঁজাসহ দর্শনার্থী গ্রেপ্তার, ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড!

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৪৩ বার ভিউ
সময়ঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১৪ জুন রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, পরিচালক এন এস আই , মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি মোস্তফাসহ অন্যরা।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তারা জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান হয় বক্তারা। সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি ক্লুলেচ মামলার ঘটনা উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]