শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা ও সংবাদ সম্মলন

সংবাদদাতা / ১৮১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদ দাতাঃ

মাগুরায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ কর্মীদের সাথে দিন ব্যাপী কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী মডেল মসজিদ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির। কর্মশালায় বক্তারা জানান আগামী ১২ ই অক্টোবর থেকে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পরবর্তী ১৮ কর্ম দিবস পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু টিকা গ্রহণ করবে। কর্মশালায় জানানো হয় বাংলাদেশের সংক্রমণজনিত রোগের অন্যতম প্রধান কারণ টাইফয়েড। মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। টাইফয়েডের টিকা গ্রহণের ফলে এই রোগ থেকে মুক্ত থাকা সহজ হয়। চলমান ক্যাম্পেইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন সাপেক্ষে ৯ মাস থেকে ১৫বছর বয়সী সকল শিশু বিনামূল্যে টিকা গ্রহণ করতে পারবে। একই বিষয় নিয়ে দুপুরে জেলা সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ সকাল ০৯ টায় মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। মাগুরার সিভিল সার্জন ডাক্তার শামীম কবির এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ বনিক, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শামীম খান, মোঃ সাইফুল্লাহ, রূপক আইচ, দেলোয়ার হোসেনসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলমান টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইনে জেলায় এবছর ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে বিনামূল্যে টিকা দানের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। ইতিমধ্যে ১লাখ ৫০ হাজার ৪৫৫ জন শিশু অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার ৬০%। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ টিকাদান বা টিকাদানের পরে সামান্য কিছু উপসর্গ নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের গুজব সৃষ্টি হয়। এসকল গুজব থেকে সকলকে সচেতন থাকতে কার্যকর ভূমিকা নিতে আয়োজকরা সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

 

শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা
তাং ০৮.১০.২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]