শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন 

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায়  বক্তব্য রাখেন খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মোহম্মদ ইয়াসিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষক প্রমথ কুমার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুরসহ আরো অনেকে।

 

তিনদিনের এ কৃষি মেলায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এ সময় ৮’শ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার এবং ২ হাজার কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]