শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্ম বিরতি; কাল থেকে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা

সংবাদদাতা / ১২৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি মেডিকেল সেন্টারের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাগুরায় বুধবার অর্ধ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।

আজকের মধ্যে দশম গ্রেড এর প্রজ্ঞাপন জারি না হলে বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্ম বিরতি ও তারপরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ, মাগুরা। আজ দুপুরে মাগুরা সিভিল সার্জন এর অফিস প্রাঙ্গণে বিক্ষোভ শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মেহেদী হাসান, সুষময় বিশ্বাসসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ একত্রিশ বছর ধরে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষব্যাধি ক্লিনিক, জাতীয় সংসদ সচিবালায় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ডায়গনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে ১১ তম গ্রেডে চাকরি করছেন। অথচ একই শিক্ষাগত যোগ্যতায় দীর্ঘ বছর ধরে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদরা দশম গ্রেড এ চাকরি করছেন।

দীর্ঘদিন ধরে দশম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মতে মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট বিভাগে নানা রকম লাল ফিতার দৌরত্বে সময় ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে। এ অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট অফ ফার্মাসিস্টদের আজকের মধ্যে প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণ দিবস কর্ম বিরতি সহ লাগাতার শাটডাউনের ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৫‏


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]