মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত

সংবাদদাতা / ১২২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের দাশনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে। নিহত আইয়ুব বিশ্বাস (৫২) দাশনা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের পুত্র।

সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত আইয়ুব বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় রেফার করা হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব বিশ্বাসের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার সন্ধ্যায় দাশনা গ্রামের আইয়ুব বিশ্বাস ও শাকিল মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল মোল্লা ও তার লোকজন আইয়ুব বিশ্বাসকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা অবনতি হলে, তাকে ঢাকা রেফার করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
০৯ সেপ্টেম্বর ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]