শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা বিধুর দিন । এ দিনে পাকিস্তানী দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা দিবস আমাদের সেই ভয়াল কাল রাত্রির কথা স্মরণ করিয়ে দেয়।

এ দিবস উপলক্ষে শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]