সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় মেডিকেল কলেজের উদ্যোগে ৮ম ব্যাচের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় সাধারণ সম্পাদক হিসেবে আখতারুজ্জামান আক্তারের দায়িত্বপ্রাপ্তি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে মাগুরার শ্রীপুরে দুই গ্রামের দু’দলের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ, আহত-১০ শ্রমিক সমাবেশে এমপি আব্দুল আলীম :শ্রমজীবী মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২২ বার ভিউ
সময়ঃ সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

  • মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ১ মে (শুক্রবার) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে একটি র‍্যালী শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে পথসভায় মিলিত হয়।

পথসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভা সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ শাহাজাহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদ্রেষ্টা সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদ্রেষ্টা মাওলানা ইনছান আলীসহ আরো অনেকে ।

এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৫/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]