শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর-লুটপাট! আহত- ১০ অগ্নিসংযোগের অভিযোগ!

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রবিবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছে।

ভুক্তভোগী এখলাস শেখের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে ও রবিবার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, বীরমুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এখলাস শেখের স্ত্রী তার একটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন।

এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগল নিয়ে যায়।রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা (২৫), মনি (৪৫), পল্টু (৪৫) সহ অন্তত ১০ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাছাড়া উক্ত সময় সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
১৬ জুন বিকেলে থানা সূত্রে জানা গেছে এখন পর্যন্ত কোনো মামলা ও আটক হয়নি।
সর্বশেষ সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও টান টান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময়ে ঘটে যেতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৬/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]