মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন! ক্ষতির পরিমান দুই লক্ষাধিক টাকার

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ( মাগুরা)

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও আন্ডার গ্রাউন্ড ক্যাবল আগুনে পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ২ টার দিকে উপজেলার হোগলডাঙ্গা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন শ্রীপুর বিদ্যুৎ সমিতির উপপরিচালক শামীম উদ্দিন।

তিনি বলেন, শনিবার রাত ২ টার দিকে আন্ডার গ্রাউন্ড ক্যাবলের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎ পাওয়ার ট্রান্সফরমারের বাহিরের অংশ ও আন্ডার গ্রাউন্ড ক্যানল পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে বিদ্যুৎ সরবরাহে কোন প্রভাব পড়বে না।

 

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার সামছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আন্ডার গ্রাউন্ড ক্যাবল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তিনি জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]