মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরার শ্রীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সংবাদদাতা / ১৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রবিবার সকালে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা , বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দারসহ অন্যরা।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলীর পরিচালনায় সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ‘ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’- শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]