মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মিডিয়া ব্যক্তিত্ব মিনহাজ সুপ্রিয় গোপালগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোনীত

সংবাদদাতা / ১৩৭৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ গোপালগঞ্জ জেলার আংশিক আহবায়ক কমিটি আজ ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরাকে উপদেষ্টা এবং আহবায়ক মোঃ মিনহাজুল আলম সুপ্রিয়, যুগ্ন-আহবায়ক সানজী খান, জাহানারা নিশাত, নুরুল ইসলাম সাদ এবং সদস্য সচিব মাহমুদ সরদার মনি কে মনোনীত করে আংশিক এই আহবায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় বিএনপি’র গণুঅভ্যুত্থান ২০২৪ ডক্যুমেন্টেশন উপকমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব এবং সম্মিলিত পেশাজীবি পরিষদের সংগঠক, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমান।

গোপালগঞ্জ জেলা সাইবার ইউজার দলের নবগঠিত এই কমিটির আহ্বায়ক মোঃ মিনহাজুল আলম সুপ্রিয় একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, ২০২৪-এ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাইবার এবং রাজপথে একযোগে সোচ্চার ভূমিকা রেখেছেন, যার কারণে পতিত ফ্যাসিস্ট সরকার দ্বারা অনেক ধরনের হুমকি-ধামকি এবং হয়রানির শিকারও হয়েছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে সে শুধু নাট্যজগতের জনপ্রিয় ও পরিচিত মুখ নন; একই সাথে সে নাটকের একজন পরিচালক এবং প্রযোজকও। মিডিয়া জগৎ থেকে অফিসিয়ালী রাজনীতিতে অভিষেক হলো তার বিএনপি’র প্রযুক্তিনির্ভর সহযোগী শক্তি হিসেবে ২৫ জুলাই, ২০১০ সালে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ গোপালগঞ্জ জেলা’র আহ্বায়ক হিসেবে মনোনীত হয়ে।

উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের ভিতর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]