শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক! সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না ফ্যাসিস্টদের রক্ষায় তদবির হলে তথ্য-প্রমাণসহ ব্যবস্থা, অনলাইনে মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি  এস. আলম রাজীবের হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক কেন কালিয়াকৈর ফুলবাড়ীয়া ওয়ার্ড জনগণ ফাহিমা খাতুন ফাহুকে বেছে নেবে! মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ! প্রশাসন নিরব!!! সহিংসতার রাজনীতি নয়, চাই গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ- ডাঃ আল হাসান মোবারক মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার

মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯

সংবাদদাতা / ১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শাহাদাত হোসেন রাসেল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীপথ ব্যবহার করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় কার্গো বোটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের রাশেদ (প্রধান মাঝি), হাতিয়ার মাইনউদ্দিন বাজার এলাকার রাশেদ, নোয়াখালীর চরজব্বর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মনির, আফসার উদ্দিন, শেহেনাজ ও রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার তমরদ্দি এলাকার বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তবে বিপুল পরিমাণ সিমেন্টের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না এবং মিয়ানমারে পাচারের নেপথ্যে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]