বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

মোরেলগঞ্জে ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়া গাছ কর্তন

সংবাদদাতা / ৮৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি- বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের ৩শ’ ফলন্ত লাউ ও মিস্টি কুমড়া গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা । বুধবার(২৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব শিকদারের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন । নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামের কৃষক বিপ্লব শিকদার জানান,৫ কাটা জমিতে তিনি ৩শ’ লাউ ও কুমড়া গাছের চাষ করেন। গাছে ইতোমধ্যে ফলন দিতে শুরু হয়েছে। কিন্তু ঘটনার দিন গভীর রাতে কে বা কাহারা তার এসব গাছ কেটে ফেলে ।তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি ।

স্থানীয় বাসিন্দা শাহিন শিকদার, আসাদুল হক, মোজাম্মেল খলিফা, সোহেল শিকদার, লোকমান হাওলাদার বলেন, দুর্বৃত্তরা সবজি ক্ষেতের ফলন্ত গাছ কেটে ফেলেছে। যা সত্যিই অমানবিক । আমরা অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ।

ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]