মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোহনপুরে বিপুল পরিমাণ অবৈধ বাংলা মদ সহ গ্রেফতার-৫

সংবাদদাতা / ১২২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলা মদ তৈরি করার সময় ৫ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র‍্যাব) -৫। এসময় আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে
আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র,
ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

১ জুন ( রবিবার) সকাল- ৭: ১৫ মিনিটে জেলার মোহনপুর থানার বেলনা ঝালপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী শ্রী জগেন সরদার (৭০), পিতা-মৃত. তিনকুড়ি সরদার, সাং- বেলনা ঝালপুকুর, থানা-মোহনপুর, মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত. দবির
সরদার, সাং-কামারগাঁও দমদমা, থানা-তানোর, জেলা- রাজশাহী,শ্রী রনজিৎ সরদার (৪২), পিতা-শ্রী জগেন সরদার, শ্রী মহাশয় মূরমু (৩৫), পিতা- শ্রী রেশকো মূরমু সহ শ্রী বাপ্পি সরদার (২৮), পিতা-শ্রী নির্ভয় সরদার, সর্ব সাং-বেলনা ঝালপুকুর, থানা-মোহনপুর,কে গ্রেফতার করা হয়। এসময় মোট ৩ হাজার ৫ লিটার বাংলা মদ সহ মদ সংরক্ষণের পাত্র জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আসামীরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]