বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের “৯৬” ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!! ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক! তৃণমূলের একটাই দাবি – পিন্টু ভাইকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই! ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত  মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১ বিএফআইডিসিতে হরিলুট: রাবার চুরি ও চাঁদাবাজির হোতা বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কবির মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৩ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৮ অক্টোবর বুধবার সকালে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়ের পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ আরাফাতে গর্বিত পিতা মোঃ অলিউর রহমান, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম।

২০০৬ এর লগি বৈঠা নিয়ে পৈচাশিক হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দিনে আওয়ামীলীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে পৈচাশিক অত্যাচার চালায়।এ সময় তারা হত্যার পরিকল্পনা করে অনেককে। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দাবি জানান তারা । এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]