বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের “৯৬” ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!! ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক! তৃণমূলের একটাই দাবি – পিন্টু ভাইকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই! ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত  মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১ বিএফআইডিসিতে হরিলুট: রাবার চুরি ও চাঁদাবাজির হোতা বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কবির মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের “৯৬” ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা

আলো | নিজস্ব প্রতিবেদক
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বাদ এশা ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে (পল্লবী ঢাকা)। আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হন প্রাক্তন সহপাঠীরা। স্কুলজীবনের স্মৃতিচারণ, হাসি-আড্ডা, খুনসুটি ও প্রীতিভোজে মুখর হয়ে ওঠে বন্ধুদের এই মিলনমেলা।


অনুষ্ঠানে সহপাঠীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্কুলজীবনের নানা আনন্দঘন স্মৃতি রোমন্থন করেন। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রাণবন্ত আড্ডা ও আন্তরিকতার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দমুখর পুনর্মিলনীতে।
মো. পলাশ মোল্লা, শওকত হোসেন, শমসাদ হোসেন ও মিন্টুর সমন্বয়ে এ গেট টুগেদারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বন্ধুরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গেট টুগেদার আয়োজনের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি সহপাঠীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জানুয়ারিতে বৃহৎ পরিসরে পুনর্মিলনীর উদ্যোগ
আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের সহপাঠী এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মো. শওকত হোসেনকে আহ্বায়ক করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—মো. পলাশ মোল্লা, মো. মোর্শেদ ও জাকির হোসেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রাক্তন সহপাঠীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আগামী দিনগুলোতেও তাঁদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]