বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

সংবাদদাতা / ২৩৬ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট পুলিশ কর্তৃক এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (২৫ জুন ২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর-১ নাম্বারের ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হাসান। এরআগে, গত রোববার (২২ জুন ২৫) বিকাল ৪.৪৫ মিনিটে মিরপুর-১ নাম্বারের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সদস্য।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট নাসিফ হাসান।

সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার জানান, মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট নাসিফ হাসান’কে সাংবাদিক পরিচয় দিয়ে মডেল আউট (ঢাকা মেট্রো থ ১৩-৪৯৯৫) সিএনজি ছেড়ে দেওয়ার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিউটিতে আসার আগে থেকে আমার মাথা গরম হয়ে আছে, আমার মাথা গরম করেন না। মাথা গরম করলে অনেক কিছু হয়ে যাবে বলে হুশিয়ারী দেন।

পুলিশের ওই কর্মকর্তা বাহাউদ্দীন তালুকদারের কাছে জানতে চান, ‘ওই আসছিস কেন?’ পরে তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘আপনি তুই তুকারি করে বলছেন কেন?’ এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুলিশকে হয়রানি করা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার বিষয়ে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিবো। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সার্জেন্ট নাসিফ হাসান বলেন, একাধিকবার ফোন দেওয়ার পর রিসিভ করে বলেন আমি এখন ব্যস্ত আছি। এখন বক্তব্য দিতে পারবো না। কিছু সময় পরে আপনাকে ফোন দিচ্ছি। পরে আর ফোন দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]