মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

শরণখোলায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল শত শত অসহায় পরিবার মাঝে বিতরণ

সংবাদদাতা / ৬২০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মোঃ শাহিন হাওলাদার বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাটের শরণখোলায় অসহায় ৩শতাধিক নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণতহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও ইউপি সদস্য শরীফ মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ,
বিআরডিবির কর্মকর্তা লাবনী খানম, রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় হতদরিদ্র পরিবারের সদস্যরা শীতের সময় প্রধানমন্ত্রীর দেয়া এ কম্বল পেয়ে খুব খুশি হয়েছেন বলে জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে শুধু শরণখোলায় নয়, সারা বাংলাদেশে শীতের কম্বল বিতরণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]