মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আব্দুর রশিদ মোল্লা,

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে। এবিষয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলাও হয়েছে।

মামলার বাদী শিশুটির চাচা রেজাউল মৃধা ও শিশুটির মা রুমি বেগম জানান, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটো বেশ কিছুদিন ধরেই তার কন্যা ও ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।

এরই এক পর্যায়ে গত ৩০ এপ্রিল বুধবার ১:২০ ঘটিকার সময় শ্রেণি শিক্ষক মিজানুর রহমান টিটো ভবনের দ্বিতীয়তলায় চতুর্থ শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন। ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষকের অনুমতি নিয়ে উক্ত ছাত্রী বাথরুমে গেলে শ্রেণি শিক্ষক টিটো ও বাথরুমে প্রবেশ করে একপর্যায়ে ঐ ছাত্রীকে মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। সেখানে ঐ ছাত্রীকে জোর করে ধর্ষণ করতে গেলে ঐ শিক্ষার্থী দৌড়ে ক্লাস রুমে চলে আসে। এ ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে উক্ত শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের বিষয়টি তার মাকে জানায়।

শিশুটির মা গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর তার দেবর অর্থ্যাৎ শিশুটির চাচা রেজাউল মৃধাকে সাথে নিয়ে শ্রীপুর থানায় আসেন এবং শিশুটির চাচা রেজাউল মৃধা বাদী হয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ প্রাথমিকভাবে এলাকায় খোজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ২ মে শুক্রবার রাতে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। এমন চরিত্রহীন শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিও করেন তিনি।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে উক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা মোতাবেক থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ০৩,তাং- ০২-০৫-২০২৫। তবে, পরবর্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশীদ বলেন, তিনি খুলনাতে ট্রেনিংয়ে থাকার কারণে ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তবে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতারহানীর কোন প্রমানিত অভিযোগ পেলে দাপ্তরিক নিয়মে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

আব্দুর রশিদ মোল্লা,

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]