শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে নেত্রকোনার সাংবাদিক
লুৎফুজ্জামান আলিফ ফকিরের
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চন্দনাইশ
প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির
আয়োজন করা হয়।
মানববন্ধনে চন্দনাইশ প্রেসক্লাব
ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
কর্মরত সাংবাদিকরা
স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে
সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ
করে বলেন, “সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ সাংবাদিকদের
নিরাপত্তায় কোনো সরকারই
কার্যকর ভূমিকা রাখতে পারেনি।এ পর্যন্ত দেশে যত সাংবাদিক
হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তার একটিরও সঠিক বিচার হয়নি।
বক্তারা অবিলম্বে সাংবাদিক
লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার মূল পরিকল্পনাকারী ও
জড়িত সব আসামিকে আইনের
আওতায় এনে ফাঁসির
মুখোমুখি করার জন্য প্রশাসনের
প্রতি জোর দাবি জানান।তা না হলে
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।