মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
মোঃ মাসুম সরদার,খুলনা:
সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশের মায়ের জানাজা সম্পূর্ণ হয়েছে। আহ ১৩ মে মঙ্গলবার যোহর বাদ আইচগাতীর রাজাপুর ছালেহিয়া ইউছুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মরহুমার দাফন সম্পন্ন হয় রাজাপুর সেনের বাজার বেলফুলিয়া সাধারণ কবরস্থানে।
জানাজায় সর্বস্তরের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবি রাজনৈতিক দল ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান। এর পূর্বে তাকে শেষ দেখা দেখতে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ আসেন।
সাবেক ছাত্র নেতা পলাশের আম্মা শাহানারা বেগম গত ১২ই মে সন্ধ্যায় ৭.৩০ এর দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।