মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
আলো নিউজ।
আজ সারাদেশে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
০২.০২.২০২৪ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।
তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক: পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৮-১২ কিঃ মিঃ।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৬৪%,আগামীকাল ঢাকায় সূর্যান্ত আগামীকাল ঢাকায় সূর্যোদয়: সন্ধ্যা ০৫ টা ৪৬ মিনিট। : ভোর ০৬ টা ৩৯ মিনিট।