শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ 

সংবাদদাতা / ৫২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়ন চরপাড়া লারবাগ এলাকায়  বিরোধপূর্ণ জায়গায় আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ ইকবাল বাহার গং এর বিরুদ্ধে।

এনিয়ে দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছেন স্থানীয়রা।

অভিযোগে জানা গেছে, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চড়পাড়া উত্তর লারবাগ এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র আহসান উল্লাহ গং এর, বি এস খতিয়ান ৯৬০০ এর ০.৪ শতাংশ পারিবারিক মালিকানাধীন জায়গা নিয়ে একই গ্রামের মাসুদ ইকবাল বাহার গং এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ  চলে আসছে। এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠকে বসলেও এর কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন আহসান উল্লাহ। এরই প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর  নিষেধাজ্ঞা জারি করেন আদালত।কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মাসুদ ইকবাল বাহার গং বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করেন।

এ ব্যাপারে বাদী আহসান উল্লাহ বলেন, স্থানীয় প্রভাবশালী হাফেজ আহম্মদের পুত্র মাসুদ ইকবাল বাহার গং দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছেন, গত ৫ই মার্চ আমাদের জায়গায় ঘর নির্মাণের প্রস্তুতি নেন মাসুদ ইকবাল ও তার লোকজন। আমরা মৌখিকভাবে নিষেধ করলে তিনি আমাদের প্রাণনাশের হুমকি দেন, আমরা নিরুপায় হয়ে আদালতের দারস্থ হলে আদালত ১৪৪ ধারা জারি করেন।

পরে আদালতের নির্দেশ অমান্য করে কখনও দিনে আবার কখনও রাতে  ঘরের কাজ চালিয়ে যাচ্ছে তারা। এবং আমরা বাঁধা দিতে গেলে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে আসে তারা। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী।

জানতে চাইলে ঈদগাঁও থানা পুলিশের এসআই সনক কান্তি দাশ বলেন, গতকাল দুপুরে আদালতের নির্দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ জারি করা হয়েছে। এরপরও কাজ বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]