মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে রাজধানীর গাবতলীতে ডিএমপির অভিযান

সংবাদদাতা / ১৫১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে রাজধানীর গাবতলী এলাকায় কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ মার্চ) সকালে এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ট্রাফিক রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এসময় ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতেও অভিযান চালানো হয়।

গাবতলী বাস টার্মিনালের কয়েকটি টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন আনিসুর রহমান।

তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। সড়কপথে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার, দারুসসালাম জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) আরিফুল ইসলাম রনি, মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ সুমন, সার্জেন্ট এডমিন আব্দুর রউফ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]