মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: পথশিশুদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত কাজের অঙ্গীকার

সংবাদদাতা / ৩৬৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বিল্লাল হোসেন বাহার

১৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৩টা ৩০ মিনিটে কারিতাস ঢাকা অঞ্চলের বাস্তবায়িত আলোকিত শিশু প্রকল্প-এর উদ্যোগে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর আরামবাগ ড্রপ-ইন সেন্টারে আয়োজিত এ সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সমাজসেবা কার্যালয়-৮, মিরপুরের সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউটরিচ অফিসার মুক্তা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) অসীম ক্রুজ, সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, নিউজ ২১ বাংলা-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন বাহার, ৮ নম্বর ওয়ার্ডের সচিব নজরুল ইসলাম, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সান্দ্রা আন্তনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশ, ফ্রেন্ডস অব বাসা, কাপ, নগর স্বাস্থ্য কেন্দ্র, সীপ, আহছানিয়া মিশন, হীড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, এড্রা বাংলাদেশ, ডিএসকে, কর্মজীবী নারী, ব্র্যাক, বাডো, বাপসা-এর প্রতিনিধিরা। সভায় রূপনগর থানার এএসআই আমেনা, যিনি নারী ও শিশুদের নিয়ে কাজ করেন, তিনিও উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় সুবিধাবঞ্চিত ও বিপদাপন্ন পথশিশুদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবামূলক কার্যক্রম তুলে ধরে শিশুদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করে।
বক্তারা বলেন, প্রকল্প এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুরা যেন সমাজের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং তাদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত হয়—সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে পথশিশুদের কল্যাণে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]