মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করতে একযোগে কাজ করতে হবে: জাহিদুল ইসলাম কচি

সংবাদদাতা / ১৬২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী:

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল ইসলাম কচি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ৫ই আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার জন্য ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবিষয়ে কর্ণফুলী প্রেস ক্লাবের যারা দায়িত্বে রয়েছেন তাদের’কে সজাগ থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা গণতন্ত্রপরায়ণ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এ বাংলাদেশ থেকে শক্ত হাতে একসাথে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করবো।

(১৪ জুন) শনিবার বিকাল পাঁচ’টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলী প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলী প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আমিন মিন্টু, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসীম উদ্দীন।

এছাড়াও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাষ্টার মুনির আবছার চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্ণফুলী উপজেলার উপদেষ্টা মুফতি আনিসুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, চরপাথরঘাটা বিএনপির সদস্য সচিব মো. সেলিম খান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল মনসুর, চরপাথরঘাটা জামায়াতের সভাপতি মু. মূছা মেম্বার,ডা. মুবিনুল হক, মুহাম্মদ শাহাজান, মো: নুরুল আলী, কামাল হোসেন, আরিফুল ইসলাম, সাহিদুল ইসলাম শাহেদ, ফয়সাল,হিমেল প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]