শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরন

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে। এবারের প্রকল্পে মোট ১৮০ জন সুফলভোগীর মাঝে এই বকনা গরু বিতরন করা উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রাথমিক পর্যায়ে ৮০ জন সুফল ভোগির মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারী ( রবিবার ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সকাল ১০ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।

এদিকে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকলকেই। ১০০ কেজি বডি ওয়েটের এই বকনা গরু সুস্থ ও রোগ মুক্ত হিসেবে লক্ষ করা গেছে। গরু পেয়ে আদিবাসী সম্প্রদায়ের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন এই সম্প্রদায়ের জনগোষ্ঠী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মানোন্নয়ন সমুন্নত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের সহায়তা যেন অব্যাহত রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখছি। আসলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের জীবন মান সমুন্নত রাখতেই আমাদের এই প্রচেষ্টা।

সহকারী কমিশনার ভূমি জনাব শামসুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবন মানোন্নয়নে সরকার সবসময় সম্মুখ ভূমিকা রাখে। তাদের জীবনমান, নিরাপত্তা নিশ্চিতেও সরকার সবসময় তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]