মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

চন্দনাইশে সড়ক বিভাগের উদ্যোগে মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ 

সংবাদদাতা / ১৩১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

এস.এম.জাকির,

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী সড়ক বিভাগ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ হেলমেট বিতরণ করা হয়। হেলমেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মোটরসাইকেল চালানোর সময় প্রত্যেক চালকদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতার সাথে নিরাপদে গন্তব্যে পৌঁছানো উচিত। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার অনুরোধ জানান। এইসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম,  মুবিন খাঁন, সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশিদ, উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল নোমান পারভেজ, সড়ক বিভাগ সভাপতি আবদুন নুর, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোঃ লিয়াকত আলী, বিএনপি নেতা ফয়েজুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]