বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪

সংবাদদাতা / ৯৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় খোরশেদ আলম নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃতরা হলো: রংপুর জেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলম মিয়ার ছেলে আল-আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে মো: রাজিব (৩০) ও চাং চাং গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউছুফ (২৭)।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানা গেছে, গোপস সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আলেখারচর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের দু’টি টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকী হোটেলের পেছনে বিশেষ অভিযান চালিয়ে একটি গোপন মাদক আস্তানা উম্মোচিত করার পাশাপাশি চিহিৃত ৪ মাদক কারবারিকে আটক করা হয়। তবে, অভিযানকালে খোরশেদ আলম নামে অপর এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে গেছে। এ সময় ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল কিংফিশার ও হিউম্যান বিয়ার, ১ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদ, ৮০০ গ্রাম সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড), নগদ ১৭ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন (অ্যানড্রয়েড ও বাটন) সহ ৪টি ফয়েল পেপার উদ্বার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]