মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১

সংবাদদাতা / ২২৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আবুল কাশেম উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। বুধবার (১৮ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় থানা পুলিশ সহ উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা সহ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মো: আবুল কাশেমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কিছু নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর শেষে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা সহ আটককৃত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]