বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার

সংবাদদাতা / ৯২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে অধিকাংশ ঘর খড়ের ছাউনি ও টিনের সেট হওয়ার দরুন মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮টি ছাগল, ২৫ বস্তা সিমেন্ট আসবাবপত্র, খাদ্যশস্য নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে নারী, শিশু এবং বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী জানান, কয়েলের আগুন থেকে অথবা রান্নার চুলা থেকেও আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]