শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

থানচিতে ইউএনও হিসেবে যোগ দিলেন- মোহাম্মদ আব্দুল্লাহ -আল-ফয়সাল

সংবাদদাতা / ১৩১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

চহ্লামং মারমা

থানচি(বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে দীর্ঘ ৬ মাস পর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। সকল শ্রেণী পেশায় মানুষের সহযোগীতা নিয়ে কাজ করতে চাই এবং সকলের সহযোগীতায় আহবান করেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারী)সকাল ১০ ঘটিকায় উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা বিভিন্ন সেক্টরে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পেশায় জনমানুষ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মুসফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ ও ন্যাশনল সিকিউরিটি ইন্টেলিজেন্স এডি মোঃ শাকের আহমেদ প্রমুখ।
এছাড়া উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত ইউএনও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইন শৃঙ্খলা উন্নয়ন করার অতী জরুরি। সরকারের দায়িত্ব পালনের জন্য যে কেউ যেকোনো ধরনের প্রয়োজনে সহযোগিতা দেয়া হবে। রাষ্ট্র ও দেশের উন্নয়নের জন্য অংশীদারিত্বের নিজেদের দায়িত্ব নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। একে অপরে পারস্পরিক সহযোগীতায় নিয়ে কাজ করতে চাই।
প্রসঙ্গত: গত ১৫ সেপ্টেম্বর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ছিলেন থানচি উপজেলা নির্বাহী অফিসার। এর পর তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বদলী করা হয়। গত ছয় মাস ধরে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে রাকিব হাসান চৌধুরী দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারী সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজশাহী বিভাগের (রাজস্ব শাখা) সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সালকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে পদায়নের নিয়োগ দেওয়া হয়েছে।
ফ্যাসিস্ট সরকার বদলের পর এর মাধ্যমে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে বদলী করা হয়েছে।

ছবির ক্যাপশন: ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থানচি প্রেসক্লাব পক্ষ থেকে সাধারণ সম্পা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]