মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতরা হলেন-পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঈদ উপলক্ষে পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছুক্ষণ পর গ্রামের এক মহিলা পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন।পরে গ্রামবাসী এগিয়ে এসে পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশগুলো হাসপাতাল প্রাঙ্গণে রাখা ছিল।
হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন শিশুর নিথর দেহ একসাথে শুয়ে আছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে শত শত মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।

শামীম চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ)
তারিখ: ১০ সেপ্টেম্বর ২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]