মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
শাস্ত্রীয় সংগীতের মহারথী, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কলেজের অধ্যক্ষ রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, শিবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশিষ্ট লেখক আমির হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন।
এছাড়া কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, আব্দুল নুর, জাফর উল্লাহ এবং প্রভাষক বাকির আহমেদ হামিম, মোঃ গোলাম কিবরিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজ চত্বরে স্থাপিত সুরসম্রাট আলাউদ্দিন খাঁ’র স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন—“ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বসংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জন্মভূমি নবীনগর হওয়া আমাদের জন্য গৌরবের বিষয়। তাঁর স্মৃতি ধরে রাখতে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।”