শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত কোনো সান্ত্বনা নয়, শিশুসুরক্ষার কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হোক* *—অধ্যাপক এম এ বার্ণিক No More Consolation; Let Effective Child Protection Measures Be Visible* *— Professor M. A. Barnik মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক জনসম্পৃক্ত নেতৃত্বের স্বীকৃতি, গফরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হলেন একরাম উল্লাহ মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর! অবশেষে সরানো হলো খানজাহান আলী মাজারের সেই কুমির খানজাহান আলী মাজারের দিঘি থেকে সুন্দরবনে যাচ্ছে সেই কুমির

পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

পটিয়া (চট্টগ্রাম), ৫ জুন ২০২৬:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ এনামুল হক এমপির উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত নকশা ও মান বজায় রেখে অত্যন্ত সুচারুভাবে মিনি স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়ার বিস্তার ঘটাতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু হয়েছে, যা ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে এই কর্মসূচি দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আমিনুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মিত হলে এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের অসংখ্য মেধাবী খেলোয়াড় উঠে আসবে। সকলের সম্মিলিত সহযোগিতায় দ্রুত ও সফলভাবে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]