শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন : চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সংবাদদাতা / ১০৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :-

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেফতার র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান ( র‍্যাব) -৫।

৪ নভেম্বর ( মঙ্গলবার) বিকাল ৪ টায় রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকার রাজাবাড়ী হাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক ৮নং এজাহারনামীয় আসামী মোঃ কলিম (৩২) কে গ্রেফতার করা হয়। কলিম উপজেলার হাজিবান্দুড়িয়া এলাকার কাজিমুদ্দিন এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম শিহাব শেখের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৪ বছরের নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে ভিকটিম তার প্রেমিকার সাথে দেখা করতে চায়। ঘটনার দিন ২০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৬ টার সময় ভিকটিম শিহাব নিজ বাড়ী বসন্তপুর থেকে তার ২ বন্ধু সহ মোটরসাইকেল যোগে তিশার সাথে দেখা করার জন্য বাড়ী থেকে বের হয়। পরে রাত আনুমানিক ৮ টার সময় ভিকটিম ও তার বন্ধুরা উপজেলার গোগ্রাম ইউনিয়ন এলাকার হাজিবান্দুড়িয়া মোড়ে পৌছায়। আগে থেকেই ওঁৎ পেতে থাকা এজাহারনামীয় আসামী ৮ জন ও অজ্ঞাতনামা ৮/৯ জন আসামি ভিকটিমকে মারার জন্য হাতে বাঁশের লাঠি, লোহার রড নিয়ে একই উদ্দেশ্যে ভিকটিমকে পথরোধ করে গালিগালাজ করতে থাকে। ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। এক পর্যায়ে ভিকটিম তার প্রাণ রক্ষার্থে পাশের পুকুরে লাফ দেয়।
এসময় শিহাবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা ভিকটিমকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে রাত ৯ টায় গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাকালীন গত ১ নভেম্বর দুপুর ১২.১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন।
উল্লেখ, উক্ত ঘটনায় গোদাগাড়ী থানায় নিহত ভিকটিমের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল ০৪ নভেম্বর তারিখে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী হাট নামক এলাকা থেকে হত্যাকান্ডের অন্যতম আসামি কলিম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]